1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে নৌকায় ভোট দিন-মেনন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে নৌকায় ভোট দিন–মেনন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান ঘটাতে কেবল রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাজার সিন্ডিকেট  জিনিসপত্রের দাম বাড়িয়ে যে উচ্চ মুনাফা  লুটছে তা কঠোর হস্তে দমন করাই হবে আগামী দিনের কাজ। মানুষ ভোটের মাধ্যমে তারই প্রকাশ ঘটাবে। মেনন বলেন, আসুন  আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করুন।

আজ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উজিরপুরের ওটরা ইউনিয়নের আহমেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত উঠান বৈঠক এসব কথা বলেন।

ওটরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ শিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সবুজ মোল্লা, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, ওটরা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক রাড়ীসহ স্হানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com