1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে জোরপূর্বক বাঁশ কাঁটা কে কেন্দ্র করে মারা মারিতে গুরুতর আহত ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ

দুর্গাপুরে জোরপূর্বক বাঁশ কাঁটা কে কেন্দ্র করে মারা মারিতে গুরুতর আহত ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীর দুর্গাপুর জোরপূর্বক বাঁশ কাটা নিয়ে বিরোধের জের ধরে মাদক বিক্রেতা সাব্বিরের হামলায় গুরুতর আহত হয়েছে চাচাতো ভাই মহিন উদ্দিন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো হাঁসুয়ার ৫ থেকে ৭ টি কোপে অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পানজা লড়ছেন।

২৫ আগস্ট (সোমবার) বিকাল ৪ টার দিকে ঝালুকা ইউপির কুহাড় গ্রামে সাজীপাড়া এই মারামারি এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, সাব্বির নির্মাণাধীন একটি ইয়াতিম থানা থেকে ইট চুরি করে ঘর নির্মাণ করছিলেন বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশের মাধ্যমে জরিমানা করে। ঘটনার দিন ঘরটির চালা নির্মাণের কাজ চলছিলো। এতে পাশে থাকা মহিন উদ্দিনের বাঁশ বাগান থেকে বিনা অনুমতিতে প্রায় ৮ টি বাঁশ কেটে নিয়ে নির্মান কাজ করতে থাকে। মহিন উদ্দিনের মা ময়না বেগমের সাথে সাব্বিরের দাদী হাসনা বেগমের সাথে তুমুলঝগড়া বাঁধে। এরই সুত্র ধরে মহিন উদ্দিন বাড়িতে এলে তাঁকে সাব্বিরে পিতা নয়নাল চেপে ধরে ও সাব্বির দুই হাতে দুটি হাঁসুয়া নিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। মুমূর্ষু অবস্থায় বাড়ির উঠানে ফেলে যায়। এলাকাবাসী উদ্ধার করে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মাথায় ,হাতে ,পিঠে ,গভীর জখমের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সুত্রে আরও জানাযায়, সাব্বির নিয়মিত মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট সেবন ও বিক্রি করতেন। হত্যার চেষ্টার পরে সাব্বির ও তার বউ বিভিন্ন জনকে ফোন দিয়ে সাক্ষী দিলে
কোপানোর হুমকি দিচ্ছেন ।

সাব্বিরের বাড়িতে কাজে আসা টিন মিস্ত্রি হুমায়ুন জানান, “দুপুরে মহির উদ্দিনের মা আমার বাড়িতে গিয়ে বলে, আমাদের বাঁশ জোর করে কেটে ঘর বানাচ্ছে আপনি একটু মানা কইরেন। কাজে ফিরে দেখি মহির উদ্দিনকে কুপিয়ে উঠানে ফেলে রেখেছে।”

প্রত্যক্ষ দর্শী জয় জানান, “ আমি দোকান খুলতে এসে দেখি, সাব্বিরের বাপ নয়নাল ধরে ছিলো, সাব্বির দুই হাতে হাঁসুয়া দিয়ে মহির উদ্দিনকে কোপাচ্ছিল। ভয়াবহ দৃশ্য দেখে প্রাণভয়ে পালিয়েছি আমি।”

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে জমিজমা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জের ধরে মারামারি ঘটনা ঘটেছে। গতরাতে এনিয়ে ৪ জনের নাম উল্লেখ করে হত্যার চেষ্টার এজাহার দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com