1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দিঘলিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:২৩|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

দিঘলিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ জানুয়ারী ~২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা , অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ~ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ জাকির হোসেন , সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বিজ্ঞানমেলা।

মেলায় ২০ টি স্টল স্থাপিত হয়েছে।যে সকল ছাত্র-ছাত্রীরা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে তাদের মূলত দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জুনিয়র গ্রুপ এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিনিয়র গ্রুপ।শিক্ষার্থীরা তাদের মেধা , মনন এবং দক্ষতা দিয়ে অতি যত্ন সহকারে সমসাময়িক বা সময়োপযোগী বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেছে।

স্টলে দায়িত্বপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ অত্যন্ত মার্জিত , সুন্দর এবং সাবলীলভাবে দর্শনার্থীদের তাদের প্রজেক্ট সম্পর্কে ধারণা এবং বর্ণনা প্রদান করেছে ।

যা দেখে সাধারণ ছাত্র-ছাত্রীসহ দর্শনার্থীরা মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছেন।আগামী ২৪ জানুয়ারী ও চলবে এই মেলা।সমাপনী দিনে আরো বেশি দর্শনার্থী উপস্থিত হবে বলে আয়োজক কমিটি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com