1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিসহ গৌরনদীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়েছে।

মাই টিভি পরিবারের উদ্যোগে এ শুভেচ্ছা কার্ড বিতরণ করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের হাতে এ শুভেচ্ছা কার্ড তুলে দেন।

এছাড়া বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব ও গৌরনদী ডিজিটাল সিস্টেমের স্বত্বাধিকারী মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানও এ সময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা কার্ড গ্রহণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ উপস্থিত সবাই মাই টিভি পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com