1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার প্রধান আসামি সুমন গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস। মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার-২ নগদ টাকা উদ্ধার ভান্ডারিয়ায় হানিট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নড়াইল প্রেসক্লাব। বুধবার (২৪ জুন) সকালে শহরের আদালত সড়কে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়। সংবাদ সংগ্রহ ও তথ্য পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলার শিকার হওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান এবং সাংবাদিক আল আমিন।

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com