1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ড. শাম্মি আহমেদ নমিনেশন পাওয়ায় হিজলায় বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে রাতের আগুনে পুড়ল গোয়ালঘর, গাভীন গরু-ছাগলসহ ৩০ হাঁসের মৃত্যু চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি টরকী বন্দরের সাবেক ব্যবসায়ী আবুল হোসেন সিকদার আর নেই উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি 

ড. শাম্মি আহমেদ নমিনেশন পাওয়ায় হিজলায় বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ ইউসুফ আলী জুলহাস।।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ হিজলা মেহেন্দীগঞ্জ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ কে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

ড. শাম্মী আহমেদ কে দলীয় মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

বিকাল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় পথসভা।

পথ সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু। তিনি তার বক্তব্যে বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কা কে বিজয় করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টির বিতরণ করা হয়।

মিছিলে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিলন,মাষ্টার ইসমাইল হোসেন, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আবদুল লতিফ খান,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু,উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন,যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুল ইসলাম রায়হান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ তানভীর সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com