1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুলের পক্ষ থেকে উপজেলা বাসিকে-ঈদল-আযহার শুভেচ্ছা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:১৪|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

ডাসার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুলের পক্ষ থেকে উপজেলা বাসিকে-ঈদল-আযহার শুভেচ্ছা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন কাতার প্রবাসী বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান বেলাল।

তিনি মাদারীপুর জেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মৃত্যু আঃ লতিফ বেপারীর জৈষ্ঠ্য পূত্র। তিনি দীর্ঘদিন যাবত কাতার দেশে থেকেও এলাকার অসহায় হতদরিদ্র দুঃখী মানুষের পাশে থেকে সেবা করে আসছেন।

জানা যায়, নবগঠিত ডাসার উপজেলায় খুব শীঘ্রই উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা পোষ্টার বিতরন করছেন।

কাতার প্রবাসী নাজমুল হাসান প্রবাসে থেকেও ভোটারদের মোবাইল নাম্বার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মেসেঞ্জার whatsapp তাহার কর্মী সমর্থক ও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন।

নাজমুল হাসান বেলাল নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষদের সহায়তা সহ আশপাশের মানুষদের বিপদে আর্থিক সহযোগিতা করছেন। এ ছাড়া ডিজিটাল পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি প্রচার করছেন।

এতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন কাতার প্রবাসী নাজমুল হাসান বেলাল।

এবিষয়ে নাজমুল হাসান বেলাল জানান, তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় দেশের বাইরে থেকে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সেবা করে আসছেন। তিনি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে নবগঠিত এই উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা গঠন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ ব্যাপারে তিনি আরো বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে নবগঠিত ডাসার উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com