1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা আসামি পলাতক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:৫৭|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ডাসারে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা আসামি পলাতক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬০৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার ডাসারে-(৯) বছরের ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ডাসার থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেছে বলে জানা যায়। বুধবার (৭ফেবরুয়ারী)২০২৪ ইং তারিখ সকাল ৮ ঘটিকার সময় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের অভিযুক্ত ইউনুস বেপারীর মুরগীর ফার্মে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই শিশু সন্তানটি সকাল ৮ ঘটিকার সময় তার নিজ বাড়ি থেকে ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে পুর্ব বোতলা এলাকার অভিযুক্ত ইউনুস বেপারীর মুরগির তালা উঠিয়ে দেওয়ার কথা বলে ফার্মের ভিতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ কারার চেষ্টা করে।

এসময় ভূক্তভূগি ডাক চিৎকার দিলে অভিযুক্ত ইউনুস বেপারী শিশুটিকে ছেরে ১০০ টাকা দিয়ে লোভ দেখিয়ে কাউকে না জানাতে অনুরোধ জানান। অভিযুক্ত ইউনুস বেপারী (৬০) ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের মৃত্যু গনি বেপারীর ছেলে।

শিশুটি সাংবাদিকদের বলেন,আমি ডিম কেনার জন্য দোকানে যাওয়ার সময় ইউনুস দাদা আমাকে বলে আমার মুরগির ফার্মের তালাটা পরে গেছে একটু উঠিয়ে দেও এই কথা বলে আমাকে জোর করে ফার্মের মধ্যে নিয়ে আমার কাপড় খুলে ফেলে, আমি চিৎকার দিলে আমাকে ছেড়ে দিয়ে ১০০ টাকা দিয়ে বলে তুমি এই কথা কাউকে বলবা না।

এবিষয়ে শিশুর মা,বাবা সাংবাদিকদের বলেন, আমাদের ৯ বছরের নাবালক শিশু মেয়েকে ওই নরপশু লম্পট ইউনুস বেপারী ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করছে,আমারা এই ঘটনার বিষয়ে ডাসার থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা করেছি। আমরা এই নরপশু লম্পটের বিচার চাই। তারা আরো বলেন, ঘটনার পরে লম্পট ইউনুস বেপারী এলাকা থেকে পালিয়ে গেছে।

এবিষয়ে বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা এলাকার ইউপি সদস্য ফরহাদ সরদার বলেন, এধরনের ঘটনা খুবেই দুঃখ জনক,এই ঘটনার সত্যতা পাওয়া গেলে লম্পটের উপযুক্ত বিচার হওয়া উচিত,

এসময় অভিযুক্ত ইউনুস বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই , তার স্ত্রীর কাছে যানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী এমন কাজ করতে পারে না, সকালে আমাদের বাড়িতে পুলিশ আসছিল।

তিনি আরো বলেন,মেয়ের বাবা চাচারা আমার বাড়িতে এসে আমাদের ঘড়ে ডুকে লেপের ভিতর থেকে দুই ভরি ওজনের একটি শর্নের চেইন নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, ঘটনার কথা শুনে আমারা ঘটনা স্থানে গিয়েছিলাম,শিশু সন্তানকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com