1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে সম্ভাব্য প্রার্থী"কামরুল হাসান পপি"চেয়ারম্যান হলে দুই হাজার যুবকের কর্মসংস্থান হবে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৯|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

ডাসারে সম্ভাব্য প্রার্থী”কামরুল হাসান পপি”চেয়ারম্যান হলে দুই হাজার যুবকের কর্মসংস্থান হবে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি চেয়ারম্যান নির্বাচিত হলে তার উল্লেখিত কাজ গুলো শতভাগ বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেন।

এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি, সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি বলেন, আমি নবগঠিত ডাসার উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগে থেকেই এলাকার অসহায় মানুষের পাশে থেকে সেবা করে আসছি।

আমি জনগণের ভোটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শতভাগ দুর্নীতি মুক্ত, দুর্বিতায়ণ, সন্ত্রাস , দালাল ও মাদকমুক্ত ডাসার উপজেলা গঠণ করবো বলে অঙ্গীকার করছি।

তিনি আরো বলেন,উপজেলার বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণ , নিজ উদ্যোগে ২ হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা গুলো পাকাকরণ ও উপজেলার সাথে সংযোগ স্থাপন। পার্ক নির্মান সহ সকল উন্নয়ন মুলক কাজ গুলো সম্পন্ন করবো।

উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটি খাল এর চারপাশে সৌন্দর্য বর্ধনের কাজ গুলো সম্পূর্ণ করব ও নিজ খরচে অসহায় মানুষের পাশে থেকে বৃদ্ধাশ্রম নির্মান কাজ চালু করবো। তিনি আরো বলেন,ডাসার উপজেলার অসহায় মানুষের চিকিৎসার জন্য বিদেশি সংস্থার সহযোগিতায় ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনাও করেছি।

সৈয়দ কামরুল হাসান পপি দৈনিক বাংলাদেশের আলো ও ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খানকে আরো জানান। ক্যানসার হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের কাজ চলমান রয়েছে ।

এতে ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের শতজন সমাজপতি মানুষকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করা হবে,যাদের সিদ্ধান্তের মাধ্যমে নবগঠিত ডাসার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের উন্নয়ন মূলক কাজ গুলো সম্পন্ন করতে বাধ্য থাকবে।

আমি ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শতজন সমাজপতি মানুষকে নিয়ে উন্নয়ন কমিটির মধ্যে থেকে একজনকে ভোটের মাধ্যমে নির্বাচন করে উন্নয়নের কাজের ধারা অব্যাহত রাখবো।

সৈয়দ কামরুল হাসান পপি আর বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে প্রাপ্ত যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা উন্নয়ন কমিটি গঠন করে চেয়ারম্যান সহ কমিটির সকলের পরামর্শে প্রতি (৬ মাস) অন্তর অন্তর একজনকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে সকল উন্নয়ন মূলক কাজের সুযোগ-সুবিধা গুলো অব্যহতি রাখা হবে।

উপজেলা চেয়ারম্যান এর হাতকে শক্তিশালী করার পাশাপাশি উপজেলার উন্নয়ন এবং উপজেলা চেয়ারম্যান এর সকল ভুল কাজগুলো সঠিক ভাবে পরামর্শ দিয়ে উন্নয়নের পথকে সুগম করতে সর্বাত্মক সহযোগিতা করবেন উপজেলার পাঁচটি ইউনিয়নের শতজন উন্নয়ন কমিটি।

ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নের অসহায় পিতা-মাতাদের নিজ খরচে বিনামূল্যে সাধারন রোগের চিকিৎসা ও ঔষধ বিতরন করা হবে।

সামাজিক সুরক্ষা, দারিদ্র্য-বিমোচন ফান্ড গঠন, বয়স্কদের কুরআন শিক্ষার ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছি।

সনাতন ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় কাজে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো , মসজিদ- মন্দির সংস্কার করব।
নিজ খরচে উন্নয়ন কমিটির সদস্য নিয়ে (৫০ হাজার ) বৃক্ষ রোপন বাস্তবায়ন করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com