1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে শীতার্তদের মাঝে চার হাজার কম্বল ও নগদ অর্থ বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৪২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ডাসারে শীতার্তদের মাঝে চার হাজার কম্বল ও নগদ অর্থ বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,প্রতিদিনের ক্রাইমঃ-ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৪ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও যাতায়েত ভাড়া বাবদ নগত অর্থ বিতরণ করা হয়েছে।

মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবেদ আলীর নিজ অর্থায়নে শুক্রবার (১৯-জানুয়ারী) ২০২৪ ইং তারিখ সকালে বালিগ্রাম ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষদের মধ্যে ৪ হাজার পরিবারকে কম্বল ও যাতায়েত ভাড়া বাবদ নগত টাকা বিতরণ করা হয়।

এসময় সৈয়দ আবেদ আলী দৈনিক প্রতিদিনের ক্রাইম এর প্রতিনিধিকে বলেন,পর্যায় ক্রমে ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের অসহায় গরিব দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করার উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, আমি মনে করি এই শীতে অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আশা উচিৎ

এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিরাজ তালুকদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম আকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মোতালেব লিলি, এছাড়াও উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ সরদার, সাবেক সদস্য সেলিম ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com