1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে মোস্তফাপুর, মাদারীপুর হাইওয়ে পুলিশের আয়োজনে কমিউনিটিং সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:২০|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

ডাসারে মোস্তফাপুর, মাদারীপুর হাইওয়ে পুলিশের আয়োজনে কমিউনিটিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলার ডাসার উপজেলার আওতাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বার) বিকাল ৪ ঘটিকার সময় ঢাকা-বরিশাল মোস্তফাপুর হাইওয়ে থানার আয়োজনে পাথুরিয়ারপার,মীর সেকান্দার আলী সুপার মার্কেটে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

পুলিশিং সভায় সভাপতিত্বে ছিলেন,পাথুরিয়ারপার বাজার কমিটির সভাপতি ও পুলিশিং কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান হাওলাদার, বাজার কমিটির সাধারন সম্পাদক ইদ্রিস হাওলাদার, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাংবাদিক হেমায়েত হোসেন খান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফাপুর, মাদারীপুর, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন,ডাসার থানা,ডি এস বি অফিসার এস আই অহিদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ডাসার উপজেলা শাখার সভাপতি মতিয়ার রহমান হাওলাদার, বাজার কমিটির সাধারন সম্পাদক ইদ্রিস হাওলাদার,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সহ-সভাপতি সৈয়দ গোলাম মারুফ সহ অনেকেই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশিং কমিটির সদস্য বাচ্চু তালুকদার, আক্তার তালুকদার,নাসির হাওলাদার, হালিম চৌধুরীসহ পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও শতাধিক জনসাধারণের উপস্থিতিতে এসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মোস্তফাপুর হাইওয়ে পুলিশের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলাধীন এলাকায় যানবাহন চলাচলসহ সড়ক সড়ক দুর্ঘটনা, অপরাধমূলক কর্মকাণ্ড সহ সড়কে বিভিন্ন অপরাধের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com