1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন ইউএনও - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:১০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

ডাসারে চায়না দোয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন ইউএনও

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২১ বার পড়া হয়েছে

এমদাদুল হক কাজল,ডাসার মাদারীপুরঃ- মাদারীপুর ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর ও চৌমহনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ব চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন মৎস অধিদপ্তরের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ইউএনও কানিজ আফরোজ।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর ও চৌমহনী এলাকার বিলে অভিযান পরিচালনা করে এসমস্ত নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ ও উপজেলা মৎস কর্মকর্তা সন্দিপন মজুমদার যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ব চায়না দুয়ারী জাল জব্দ করেন।

এসময় নিষিদ্ব জালের মালিক কাউকে পাওয়া যায়নি। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে জাল গুলো।

এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ প্রতিদিনের ক্রাইম নিউজ এর প্রতিনিধি এমদাদুল হক কাজল কে বলেন,নিষিদ্ব চায়না দুয়ারী জাল দিয়ে খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন,চায়না দুয়ারী কারেন্ট জালের মতো ভয়ংকর এই জালগুলি।এতে মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য চায়না দুয়ারী জাল নিষিদ্ব করেছে সরকার।

এরেরই ধারাবাকিতায় মৎস অধিদপ্তরের কর্মকর্তাকে সাথে নিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সমস্ত নিষিদ্ব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com