1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ইউপি সদস্যকে হত্যার হুমকির অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:৫৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

ডাসারে ইউপি সদস্যকে হত্যার হুমকির অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিনু খানম (৪৯) কে এলাকার দুষ্কৃতকারীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনা বিষয়ে নিরাপত্তা চেয়ে গত শুক্রবার রাতে ইউপি সদস্য মিনু বেগম একটি অভিযোগ দায়ের করেন।

ডাসার ইউনিয়নের কমলাপুর বাজারে পৈত্রিক ভিটায় দীর্ঘদিনের দোকান ঘর ভেঙ্গে দেয়ার চেষ্টা করলে মিনু খানম বাঁধা দেওয়ায় এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

অভিযোগের বিবরণে জানা যায়, ডাসার উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মিনু খানম এর দীর্ঘদিনের দোকান ঘর শাহআলম সরদার মন্টু সহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভেঙ্গে দিতে চাইলে মিনু খানম বাঁধ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহআলম সরদার মন্টু ও তাঁর সহযোগীরা মিনু খানমকে হত্যার হুমকি দেন।

উপজেলার ডাসার ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিনু খানম অভিযোগ করে বলেছেন, শাহআলম সরদার মন্টু ও তাঁর সহযোগীরা অবৈধ ভাবে আমার পৈত্রিক সম্পত্তি জোরদখল ও দোকান ঘর দখল করতে না পেরে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এছাড়া এনদাদুল সরদার আমার ডিগ্রিতে পড়ূয়া মেয়ে লিয়া হোসেন নূপুরকে এসিড মারার হুমকি দেয়। তাই নিজের নিরাপত্তা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এঘটনার বিষয়ে জানতে মন্টু সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ইউপি সদস্য মিনু বেগম ও মন্টু সরদার উভয় পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com