1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারের নবগ্রাম ও শশিকরে শীতার্তদের মাঝে ঢাকা দক্ষিন যুবলীগ নেতার শীতবস্ত্র বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি মাদারীপুরে ডেমোক্রেটিক ও জালিয়াতির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতিপত্র জারির অপচেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ

ডাসারের নবগ্রাম ও শশিকরে শীতার্তদের মাঝে ঢাকা দক্ষিন যুবলীগ নেতার শীতবস্ত্র বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন ঢাকা দক্ষিণ আওয়ামী যুবলীগের সদস্য ও শতবর্ষী বীরমোহন উচ্চবিদ্যালয়ের তিন তিন বারের নির্বাচিত সভাপতি,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাঈদ আহাম্মেদ এর নিজ অর্থায়নে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি)২০২৪ ইং তারিখ বিকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য ও ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাঈদ আহাম্মেদ এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয় ৷

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতবর্ষী বীরমোহন উচ্চবিদ্যালয়ের সভাপতি ও ঢাকা দক্ষিণ আওয়ামী যুবলীগের সদস্য, ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাঈদ আহাম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক,কবি সাহিত্যিক বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক বিমল বাড়ৈ,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীল রতন বাড়ৈ, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, ইউপি সদস্য মধু বাড়ৈ,বিভোষ সরকার, বিধান সরকার,রমেশ হালদার,মিনাল রায়,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাসার উপজেলা কৃষক লীগের সদস্য দুলাল তালুকদার।

এ সময় মোঃ সাঈদ আহাম্মেদ বলেন,অন্যন্য বছরের তুলনায় এবছর সত্যপ্রর্বাহ তুলনামূলক অনেক বেশি তাই আমি আপনাদের পাশে দাঁড়িয়ে একটু হলেও আপনাদের সেবা করতে পারছি।এতে আমি নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন,গত কয়েক দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাকে ভালোবেসে, আপনাদের মূল্যবান ভোট দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শুধু শীত নয় আমি আপনাদের যে কোনো বিপদে-আপদে সর্বদা আপনাদের পাশেই আছি, পাশেই থাকবো। আপনারা আপনাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com