1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৪৫|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা এবং প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) গৌরনদী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” কর্মসূচি চলাকালে এ দণ্ড প্রদান করা হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি জাল দলিল ব্যবহার করে নামজারির আবেদন করেন। আবেদনটি যাচাই-বাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তার কাছে দলিলের সত্যতা প্রমাণে প্রয়োজনীয় স্বাক্ষর ও সিলমোহর উপস্থাপনের জন্য বলা হয়। পরবর্তীতে তিনি নতুনভাবে প্রস্তুতকৃত একটি সিলমোহর নিয়ে এসে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি এবং জোরপূর্বক প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সংশ্লিষ্ট আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ভুয়া কাগজপত্র তৈরি, জালিয়াতি এবং অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জমির অধিকার সুরক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। জনগণের সম্পদ ও ভূমি রক্ষায় এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com