1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে

শরীফ শাওন,ডাসার,মাদারীপুর প্রতিনিধিঃ- আজ (১৭) সে‌প্টেন্বর রবিবার মাদারীপুরের ডাসার উপজেলায়, উপ‌জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩

দিবসটি উপলক্ষে আজ সকাল ৯:৩০ মিনিটে উপজেলা চত্বরে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অ‌ফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে ও সঞ্চালানার দ্বায়িত্বে ছিলেন সরকারি শেখ হাসিনা কলেজের প্রভাষক নুরুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য মীর মামুন অর-রশিদ, বালিগ্রাম ইউনিয়নের ইউ পি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারসহ সকল ইউনিয়নের সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় ডাসার উপজেলা নির্বাহী অ‌ফিসার কানিজ আফরোজ বলেন, আপনারা সকলেই জানেন আমাদের এ ডাসার উপজেলা নতুন। বরাদ্ধ হয়তো সীমিত, আমাদেরকে এই কম বরাদ্ধ দিয়েই একটু পরিশ্রমের মাধ্যমে একটি সুন্দর পরিকল্পনা করে প্রতিটি উন্নয়ন মূলক কাজকে দীর্ঘ মেয়াদি করতে হবে।

স্থানীয় পর্যায়ে যে সেবা গুলো আছে, এ সেবা যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আপনারা যারা ইউপি সদস্য আছেন, সেবা গৃহিতারা আপনাদের কেই কাছে পায় এবং প্রথম পর্যায়ে আপনাদের কাছেই যায়। সরকারী সেবা আপনাদের থেকেই শুরু হয়। আমরা সকলে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। নিজেকে জনগণের সাথে সম্পৃক্ততা ও আন্তরিকতা বজায় রেখে সেবামূলক কার্যক্রমে আরো অংশ গ্রহন কর‌তে পা‌রে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com