1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী পৌরসভার উপনির্বাচনে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার অভিযোগ।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

গৌরনদী পৌরসভার উপনির্বাচনে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার অভিযোগ। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- সমর্থকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচন।

বুধবার (২৬ জুন) নির্বাচনের শুরুতেই দক্ষিণ পালরদী মৎস্যবীজ উপাদান খামার ভোট কেন্দ্রের সামনে নারকেল গাছ প্রতীক ও মোবাইল ফোন মার্কার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাকবিতণ্ডা শুরু হয়। এসময় সাবেক দুই কাউন্সিলরসহ দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের ও ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ভোটগ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে শুরু থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম।

উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান প্রার্থী হলে এবং পদত্যাগের কারণে মেয়র পদটি শূন্য হয়ে যায়।

এ পৌরসভার ১৪টি কেন্দ্রে ৩৭ হাজার ২৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে কেন্দ্র ও আশপাশ এলাকায় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সবর উপস্থিতি দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com