1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের শপথ ও দায়িত্ব গ্রহণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:২৪|
সংবাদ শিরোনামঃ
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের শপথ ও দায়িত্ব গ্রহণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির (২০২৪-২০২৫) সদস্যরা শনিবার দুপুর দুই ঘটিকায় সময় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে শপথ ও দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনার ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ,কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।

গত ৩১ ডিসেম্বর দুই বছর মেয়াদী (২০২৪-২৫) ০৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ আলী (বাবু) সভাপতি ও মোল্লা ফারুক হাসান সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান চঞ্চল সহ-সভাপতি,সহ-সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু,কোষাধক্ষ্য আবদুছ ছালেক মামুন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ সরদার, প্রচার সম্পাদক মোঃ সৌরভ হোসেন,নির্বাহী সদস্য এইচএম মহাসিন,নির্বাচিত হন।

শনিবার দুপুরে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি বদরুজ্জামান খান সবুজ অনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সদস্য ছাড়াও উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন সভাপতি মোহাম্মদ আলী বাবু সকলের সহযোগিতা নিয়ে গৌরনদী উপজেলা প্রেসক্লাবকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ সরকার বিপ্লব, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন লিটন,গৌরনদী উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ লিটন খান, যুগ্ন সাধারন সম্পাদক ফারহান হোসেন নান্নু, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান শাওন, দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম, সদস্য মোঃ বেল্লাল হোসেন, নাসির হোসেন প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী কেন্দ্রীয় সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মোঃ মহিউদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com