1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ২৫ হাজার টাকায় মোটরসাইকেল আবিষ্কার করলেন আব্দুর রাজ্জাক বেপারী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গৌরনদীতে ২৫ হাজার টাকায় মোটরসাইকেল আবিষ্কার করলেন আব্দুর রাজ্জাক বেপারী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন টরকী বাসস্ট্যান্ডে একটি পুরাতন বাইসাইকেল তিন হাজার টাকায় ক্রয় করেন ওয়াকসপ মেকানিক্যাল ৬৩ বছর বয়সি আব্দুর রাজ্জাক বেপারী। সেই বাইসাইকেলটি কে একটি মোটোরসাইকেলে রুপ দিয়েছেন তিনি।

প্রথমে ওই বাইসাইকেলটি ব্যাটারি দিয়ে চালিয়েছেন দীর্ঘদিন। পরে চিন্তা করলেন এই বাইসাইকেলটি মডিফাই করে কিভাবে একটি মোটরসাইকেল তৈরি করা যায়। বয়স যে কোন বাধা নয় তা প্রমাণ করলেন ৬৩ বছর বয়সি আব্দুর রাজ্জাক বেপারী।

তার সেই চিন্তা ভাবনা থেকেই আবিষ্কার করলেন একটি পেট্রোল চালিত মোটরসাইকেল । যা তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। পুরাতন বাইসাইকেলটি ক্রেয় করেছিলেন তিন হাজার টাকায়। এবং তিনি ইঞ্চিন ক্রেয় করেন ১৮ হাজার ৫ শত টাকায়। মোট তার খরচ হয়েছে অন্যান্য যন্ত্রাংশসহ প্রায় ২৫ হাজার টাকা।

মোটরসাইকেল আবিষ্কারের পর থেকে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন আবিষ্কারক আব্দুর রাজ্জাক বেপারী। তিনি সুন্দরদী মহল্লার মৃত: আ: গফুর বেপারীর পুত্র। মোটরসাইকেল তৈরির পর থেকেই এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ।

মোটরসাইকেল টি এক লিটার পেট্রোল বা অকটেনে ভরলে প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে দুইজন আরোহী নিয়ে। এক বারে দুই লিটার পর্যন্ত পেট্রোল বা অকটেন ভরা যায় এই মোটসাইলেকটিতে। তেল শেষ হয়ে গেলে পা দিয়ে বাইসাইকেলটি চালানো যায়। রাখা হয়েছে সে ব্যবস্থাও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com