1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে শ্বশুরের বসতঘরে আগুন দিয়ে,নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুনে আত্মহত্যার চেষ্টা যুবকের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

গৌরনদীতে শ্বশুরের বসতঘরে আগুন দিয়ে,নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুনে আত্মহত্যার চেষ্টা যুবকের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাবেক তালাকপ্রাপ্ত স্ত্রী বাড়িতে ফিরে না আশায়,বরিশাল জেলার গৌরনদীতে শ্বশুরের বসতঘরে অগ্নিসংযোগ ও নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে সবুজ হাওলাদার (৩৫) নামে এক লোকের আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী গ্রামের মজিবর কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ সবুজ হাওলাদার পার্শ্ববর্তী উপজেলা আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও তালাকপ্রাপ্ত স্ত্রী মুন্নীর স্বজনরা জানান, ১৩ বছর পূর্বে মুন্নী খানমের সঙ্গে সবুজ হাওলাদারের পারিবারিক ও সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ২টি পুত্রসন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে ৬ বছর পূর্বে মুন্নীকে তালাক দেন সবুজ।

এর ৫ মাস পর শ্বশুরবাড়িতে গিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী মুন্নীকে মারধর করে ডান হাত ভেঙে দেন। এ সময় প্রতিবেশীরা সবুজকে আটক করে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করেছিলেন।

এ ঘটনায় মুন্নী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলাটি বরিশাল আাদালতে বিচারাধীন রয়েছে। সবুজ জামিনে বের হয়ে দ্বিতীয় বিয়ে করলে ওই সংসারেও ২ সন্তানের জন্ম হয়।

এদিকে ২ বছর আগে মুন্নী সৌদি প্রবাসে গিয়ে গত দেড় মাস আগে দেশে আসেন। রোববার সকাল সোয়া ১০টার দিকে সবুজ হাওলাদার ও (সবুজের) মা শিরিয়া বেগম মুন্নীসহ ২ ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তবে মুন্নী রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সবুজ প্রথমে সাবেক শ্বশুরের বসতঘরে ও পরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন।

এ সময় সবুজের মা ও সাবেক শ্বশুর-শাশুড়ির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বসতঘর ও সবুজের গায়ের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সবুজকে অগ্নিদগ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সবুজের মা শিরিয়া বেগম বলেন, তালাকপ্রাপ্ত পুত্রবধূ মুন্নী খানম আমার ছেলে সবুজের সঙ্গে আমাদের বাড়িতে আসতে রাজি না হলে সবুজ অভিমান করে, ক্ষিপ্ত হয়ে মুন্নীর বাবার ঘরে ও নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ সবুজ হাওলাদারকে উদ্ধার করে রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি বলেন, এ ব্যাপারে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com