1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীদের প্যারেড প্রদর্শনী, স্কুল কলেজের শিক্ষার্থীদের প্যারেড, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ায় মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি সরকার, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু,গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান মৃধা,সুধীর কুমার দাস (বীর প্রতীক)।বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বেপারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খাঁ, স্বপ্নীল বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক সন্যামাত প্রমূখ।

এর আগে ওই দিন সকালের সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এরপর সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত অস্থায়ী স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীদের প্যারেড প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপ‌র উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্যারেড, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দগন ওই প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com