
স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস এবং মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান কলেজ মিলনায়তনে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ কে এম সাইদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌরসভার প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, চন্দদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম। উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, বক্তব্য রাখেন গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার এনায়েত, ডাঃ সুরেশ ঢালী, ডাঃ জনার্ধন চ্যাটার্জি, ডাঃ পঙ্কজ হালদার, ডাঃ তরুণ চক্রবর্তী, ডাঃ মোঃ শাহজালাল, ডাঃ সেলিম হোসেন, ডাঃ নাসির হোসেন,ডাঃ আরিফ বিল্লাহ, শিক্ষার্থী তাসলিমা আফরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মনজুর রাশেদ প্রমুখ।