1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি মামলার অন্যতম সহযোগী মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:১১|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন

গৌরনদীতে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি মামলার অন্যতম সহযোগী মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

গত ৮ ই অক্টোবর বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে জুয়েলারি দোকানসহ একাধিক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ।১৫ ই অক্টোবর রোজ বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্য জালাল মিজি মুন্সিগঞ্জ সদর থানা এলাকার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন ডাকাতির ঘটনায় মামলা দায়েরর পরবর্তী থেকে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্য জালাল মিজি একজন আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য। তার বিরুদ্ধে বরিশাল সহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।পাশাপাশি তিনি আরো বলেন বাকি আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পুলিশের দ্রুততম এই সফলতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com