1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নাইট গার্ডকে বেঁধে জুয়েলারি দোকানসহ একাধিক দোকানে ডাকাতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

গৌরনদীতে নাইট গার্ডকে বেঁধে জুয়েলারি দোকানসহ একাধিক দোকানে ডাকাতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে অস্ত্রের মুখে কর্মরত নাইট গার্ডকে হাত,পা বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, ১টি বিকাশ ও মোবাইল টেলিকম দোকান এবং ১টি মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে ডাকাত দল ৫টি দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় কয়েক কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

‘ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, “আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের জমা দেওয়া স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।”

‘নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর প্রোপাইটার মো. হাবিবুর রহমান জানান, “গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে নাইট গার্ডকে জিম্মি করে হাত-পা বেঁধে বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে স্বর্ণ, নগদ টাকা ও পণ্য লুট করে নিয়ে যায়। এতে অন্তত প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com