1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জাঁকজমক আয়োজনে ছাত্রলীগের ৭৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,,

গৌরনদীতে জাঁকজমক আয়োজনে ছাত্রলীগের ৭৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ডের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে।

গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী ও পৌর আওয়ামী লীগসহ উপজেলা ছাত্রলীগ,কলেজ শাখার ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগ সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১মিনিট নিরবতা পালন শেষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেককাটা, বর্ণাঢ্য র্র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর পর জাঁকজমক বর্ণাঢ্য আয়োজনে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে উপজেলা সদরে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ,

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ মাঝি উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিস,পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,সাবেক ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগ সভাপতি সুজন, সহসভাপতি ইমরাত খাঁন, যুগ্ম সম্পাদক ইমরান মিয়া, সাধারন সম্পাদক রাতুল শরীফ পৌর ছাত্রলীগ সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ট বেপারীসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com