1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৪২|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪০৪ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ঘিরে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে।সেই উত্তাপকে আরও তীব্র করে তুলেছে বিএনপির মনোনীত প্রার্থী ও দক্ষিণ বাংলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের বিশাল জনসভা। ব্যাপক জনসমাগম, দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ জনসভা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

‎শনিবার (২৪ জানুয়ারি) বেলা ৩টায় গৌরনদী উপজেলার কাসেমাবাদ কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভাকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

‎জনসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক গাজী আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুজ্জামান খোকন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা রিয়াজ ভূইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গমস্তাসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ‎প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, “গৌরনদী–আগৈলঝাড়ার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায় এবং নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্ত হয়ে উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়তে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে। এই জনসমাগম প্রমাণ করে মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। ‎আয়োজকদের দাবি, বরিশাল–১ আসনের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ প্রার্থীর নির্বাচনী অবস্থানকে আরও দৃঢ় বার্তা দিয়েছে। ‎জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com