1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

গৌরনদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

পলাশ তালুকদার গৌরনদী প্রতিনিধিঃ-

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলার দিয়াশুর বড় বাড়ীতে দোয়া-মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছেন্টু খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, এমদাদুল হক, বিপ্লব হোসেন মোল্লা, উপজেলা বিএনপি নেতা নান্না খাঁন, রিয়াজ ভুইঁয়া, রাইছুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা কাজী সোহাগ মাহমুদ, বরিশাল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মীরা।

উঠান বৈঠকে আগত অতিথিরা নির্বাচনী এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিতকরণে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com