1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

গৌরনদীতে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- জমি নিয়ে বিরোধের জেরধরে বরিশালের গৌরনদীতে শরীফ জাহিদুল ইসলাম (২৩) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। মূমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ড এলাকার। আহত জাহিদুল উপজেলার দক্ষিণ গোবর্ন্ধন গ্রামের বাবুল শরীফের ছেলে ও আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে অভিযোগ করে বলেন, একই বাড়ির চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে।

ওই বিরোধের জেরধরে বুধবার রাত নয়টার দিকে মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ডে তাকে (জাহিদুল) ডেকে নিয়ে চাচাতো ভাই আলম শরীফ, জসিম ও আবুল কালাম শরীফের নেতৃত্বে পিটিয়ে আহত করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com