1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে কবি সাহিত্যিকদের মিলন মেলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাঘায় নবাগত ইউএনওর মতবিনিময় সভায় বলেন মাদক ও ইমো হ্যাকিং জিরোটলারেন্স। এমপি চাঁদ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরের মস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত মাদারীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার:জেলা পুলিশের অভিযান অব্যাহত উজিরপুরে নবম শ্রেনির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ,থানায় অভিযোগ। ধানডোবায় মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রাথমিক সদস্য ফরম, ওয়েবসাইট উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত। খুলনার তেরখাদা উপজেলার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিক সম্মেলনে বড় ভাই জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী   

গৌরনদীতে কবি সাহিত্যিকদের মিলন মেলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বাংলা সাহিত্যের উদীয়মান নক্ষত্র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে বিশেষ সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজ এবং দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আয়োজনে সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার।

বক্তব্য রাখছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে সাহিত্যানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কবি অ্যাডভোকেট মো. জিয়াউল হক বাদশা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি রত্ন শিকদার রেজাউল করিম, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

বিশেষ অতিথি ছিলেন, গবেষক সাইফুল আহছান বুলবুল, অবসরপ্রাপ্ত সচিব ও কথা সাহিত্যিক কবি মহাদেব বসু, সাবেক অধ্যাপক কবি আব্দুল হাকিম, অধ্যক্ষ কবি ড. হারিছ মিজান, প্রভাষক কবি প্রকাশ রায়, কবি প্রফুল্ল গাইন,কবি শাহে আলম রাড়ী।কবি ও ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গবেষক প্রমথ সরকার, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মনতোষ দাস, কবি মুশফিক শুভ,কবি শেখ খলিলুর রহমান, কবি আব্দুল মতিন প্রমুখ।অনুষ্ঠানে বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিক ও গবেষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com