1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা বাবুগঞ্জের নাহিদ পুলিশের হাতে আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:৪৯|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা বাবুগঞ্জের নাহিদ পুলিশের হাতে আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

আশরাফ গৌরনদী প্রতিনিধিঃ- গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করেছেন বাবুবাবুগঞ্জের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।নাহিদ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুতন চর ভুতেরদিয়া গ্রামের কালাম হাওলাদারের পুত্র। তিনি ( নাহিদ) ২০২৪ ইং সালের এপ্রিল মাসে নুতনচর কেবিজে এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসাবে যোগদান করেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম।

এ ছাড়াও একাধিক সুত্র জানায় দীর্ঘদিন যাবত নৈশ প্রহরি নাহিদ ইজিবাইক ছিনতাই সহ নানা ধরনের অপরাধ করে পার পেয়ে গেলেও ১৪ ই এপ্রিল মঙ্গলবার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে আটক হয় তিনি (নাহিদ)।চোরাইকৃত ইজিবাইকের মালিক একই গ্রামের রব হাওলাদারের পুত্র সহিদ হাওলাদার জানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যয় একই গ্রামের নৈশ প্রহরী নাহিদ, ছিদ্দিক বেপারির পুত্র সুমন বেপারি, এবং তোফায়েল আকনের পুত্র নেছার আকন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শাহিপার্কে ঘুরতে যাওয়ার কথা বলে আমার (সহিদ) ইজি বাইক ভারা নিয়ে শাহিপার্কে ঘুরতে যায়। এবং আমাকে নিয়ে উল্লেখিত চোর চক্রের সদস্যরা চটপটি খেতে গিয়ে আমার অগোচরে নাহিদের সাথে জড়িত অন্যান্য চোরদের ফোন করে ইজিবাইকটি সরিয়ে ফেলে।

এ বিষয় নাহিদকে চোর সাব্যস্হ করে চাপ প্রয়োগ করা হলে ইজিবাইকটি অন্যান্য লোক দিয়ে অন্যত্র সরিয়ে ফেলার কথা স্বীকার করেন স্কুল নৈশ প্রহরি নাহিদ।

বহু খোঁজা খুজির পরে গতকাল রাতেই ইজিবাইকটি ৫০ হাজার টাকা নৈশ প্রহরী নাহিদকে দিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জীত চন্দ্র শীল জানায় ছিনতাইকারী নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করা হয়েছে।

অপরদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তাকে (নাহিদ) জনতা আটক করেছেন বলে সত্ততা স্বীকার করে বলেন, এ বিষয় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনিয় ব্যাবস্হা নেয়ে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com