1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আ.লীগ নেতার রাইস মিলে অভিযান গ্রেপ্তার ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়?

গৌরনদীতে আ.লীগ নেতার রাইস মিলে অভিযান গ্রেপ্তার ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সীর মালিকানাধীন অটোরাইস মিলে অভিযান চালিয়ে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার বার্থী গ্রামের আমির সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারকিরশিদার গ্রামের মৃত সবদুল প্রধানের ছেলে শাহিনুর প্রধান (২৭)।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহী এগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা বের করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com