1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম

গাজীপুরে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৫২৫ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ- গাজীপুর মহানগরীর সদর থানাধীন লক্ষীপুরা এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ৫শ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। গ্রেফতার আসামীরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সুন্দরনগরের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ গোলাম আরিফ (৩৮) এবং গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন পশ্চিম লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলীর ছেলে মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক (৪৫)।

সোমবার সকালে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম (সেবা) এ সব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, রোববার র‌্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর সদর থানাধীন গাজীপুর জেলা কারাগার এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে উক্ত এলাকার ডেইরী এন্ড ফুড প্রজেক্টের সামনে চান্দনা চৌরাস্তা টু জয়দেবপুরগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে রোববার বিকাল সোয়া ৩টার দিকে মোঃ গোলাম আরিফকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ৪ শত গ্রাম হেরোইন, যাহার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা,২টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে ধৃত আসামীর দেয়া তথ্য মতে সোয়া ৪টার দিকে জিএমপি,গাজীপুর সদর থানাধীন পশ্চিম লক্ষীপুরা সাকিনস্থ জাবেদ আলী জবে কাউন্সিলরের বাসার সামনে অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুককে ১শ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com