1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাছা প্রেসক্লাব ও গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সিল গালা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২৯|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

গাছা প্রেসক্লাব ও গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সিল গালা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ- গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কার্যালয় সহ আশ পাশের সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকান পাঠ সিলগালা করে দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।

রবিবার (০১) অক্টোবর দুপুর ১২ টার দিকে নগরীর বোর্ডবাজার এলাকার সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত অফিসে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে ও সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরিন মাধুবী।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

জিএমপির গাছা থানা পুলিশ সদস্যরা সিটি কর্পোরেশনের এ অভিযানে সহযোগিতা করেন।উল্লেখ্য সিটি কর্পোরেশনের উক্ত অফিসটি সাবেক গাছা ইউনিয়ন পরিষদের অফিস হিসেবে ব্যবহৃত হতো।পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর ৩৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছিল।৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল সম্প্রতি এই অফিসটি ছেড়ে দিলে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনাহেনা এটিকে তার কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।

ভবনটির নিচ তলায় গাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হিসেবে সাংবাদিকরা ব্যবহার করে আসছিলেন।গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বলেন,একটি রাজনৈতিক দলের দুটি গ্রুপের পরস্পর রেষারেষির কারণে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, আগামীতে যেন গাছা প্রেসক্লাবের কার্যক্রমটি অন্তত এখানে চলতে দেওয়া হয়।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের অবৈধ উচ্ছেদ অভিযান তাদের নিয়মিত রুটিন মাফিক কাজ।এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর ওসমান গনি কাজল, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম,৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনিরুজ্জামান মনির,৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন ব্যবসায়ী বলে যখন সাবেক ইউনিয়ন পরিষদ ছিল তখন থেকেই আমার এখানে ব্যবসা করে আসছি আমরা কি করে অবৈধ হলাম আমরা ইউনিয়ন পরিষদকে ভাড়া এবং সিটি কর্পোরেশনকেও ভাড়া দিয়ে আসছে তাহলে আমার কি করে অবৈধ দখল দার হলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com