1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে দোয়ার মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান  আদালতে হাজিরার সুযোগে কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে দোয়ার মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

প্রতিদিনের প্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী,   আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে  গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলন মিলনায়তনে  এক   আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট গৌরনদী উপজেলা শাখার সভাপতি  ও  গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক  মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্ব মঙ্গলবার বাদ আছর ওই আলোচনা সভা ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত  হয়।

এতে বক্তলব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা নির্মল চন্দ্র হালদার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,  সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন দোলন প্রমূখ। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মহিতুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com