1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও মানবিক গুণাবলি বিকাশে গৌরনদীতে অভিভাবক সমাবেশ ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা

কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়ায় ১২ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা নামে এক যুবককে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে কালিয়া পৌরসভার সামনের বাইপাস সড়ক থেকে গাঁজাসহ মোস্তফাকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ। গ্রেপ্তার মো. মোস্তফা উপজেলার মিয়াজোকার চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশের অভিযানের পর কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে উপস্থিত সবার সামনে জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com