1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনি উপজেলা নির্বাচনে তৌফিকুজ্জামান শাহীনের মোটরসাইকেল প্রতীকের গনজোয়ার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

কালকিনি উপজেলা নির্বাচনে তৌফিকুজ্জামান শাহীনের মোটরসাইকেল প্রতীকের গনজোয়ার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার কালকিনিতে আগামী (২১ মে)২০২৪ ইং তারিখ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

এরইমধ্যে জমে উঠেছে কালকিনি উপজেলা নির্বাচনের নির্বাচনী প্রচার প্রচারণা। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

জানা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক তার নিজের পক্ষে নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে।

মোটরসাইকেলের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের পক্ষে প্রচার প্রচারণায় নেমেছেন। এতে ভোটারদের কাছে জনপ্রিয় প্রার্থী হিসেবে তৌফিকুজ্জামান শাহীনের গণজোয়ান উঠেছে। তৌফিকুজ্জামান শাহীন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান ছিলেন।

অপর প্রার্থী এ্যামেরিকা প্রবাসী নুরুজ্জামান সরদার তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দুই চেয়ারম্যান প্রার্থীই ভোটের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে নিজ নিজ কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এবিষয়ে সাধারন ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন, মোটরসাইকেলের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদার সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোরালো ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এতে সাধারণ ভোটাররা মনে করছেন, মোটরসাইকেলের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন।

নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। তাই কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন।

বাসায় গিয়ে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই যার যার ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা চলছে।

এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করবেন বলে জানা যায়। প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যাবতীয় প্রস্তুতি থাকবে।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন আলোচনা। প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর। এখন পর্যন্ত কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ প্রশংসনীয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। তাই সুষ্ঠু ভোট হলে দুই চেয়ারম্যান প্রার্থীই বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে এবার প্রচারযুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন।

ভোটারদের একাংশ বলছেন, সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতায় এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। তার হস্তক্ষেপে কালকিনিতে বিগত দিনে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৌফিকুজ্জামান শাহীনের বিকল্প নেই।

বিগত দিনের ধারাবাহিক উন্নয়নের বর্ণনা তুলে ধরে মটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে থাকে কালকিনিতে পাল্টে গেছে এ উপজেলার দৃশ্যপট।

তিনি আরও জানান, উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে কালকিনি উপজেলাবাসী পুনরায় আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com