1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২৬|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

কালকিনিতে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী ) রাত ৮ টার সময় সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে রক্তাক্ত জুলাই ও সাহেবরামপুর একাদশ দলের মধ্যকার মাসব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রথমে সাহেবরামপুর একাদশ ৮ ওভারে ১১৫ রানের বিপরীতে রক্তাক্ত জুলাই ও ৭ ওভারে ১১৫ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক। এতে চ্যাম্পিয়ান দল কে ১টি ওয়ালটন ব্রান্ডের ফ্রিজ ও রানার্সআপ দলকে ১টি ওয়াশিং মেশিন প্রদান করা হয়।

এসময় খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। দেশে করোনার ভাইরাস এসেছিল, সেই করোনার চেয়েও অত্যান্ত ভয়াবহ মাদক, তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার আয়োজন করা অত্যন্ত প্রয়োজন।

এতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক (তারা) মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় কলেজ সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, জেলা কৃষকলীগের আহবায়ক এ্যাড অলিলুর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারীসহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

এদিকে ক্রীড়া প্রতিযোগীতা খেলা উপভোগ করার জন্য হাজারও দর্শকের ভিরে মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। খেলায় টান টান উত্তেজনা বিরাজমান ছিল। এসময় প্রাণের স্পন্দন ঘটতে দেখা যায়। এছাড়া চোখ ধাধানো আতশবাতি প্রদর্শন করা হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com