1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে পুলিশ সদস্যর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার"পরিবারের দাবি হত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০১|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কালকিনিতে পুলিশ সদস্যর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার”পরিবারের দাবি হত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরের কালকিনিতে নাদিয়া আক্তার (১৮) নামে এক পুলিশ সদস্যর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খাষেরহাট পড়িপত্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়ার স্বজনদের দাবি, যৌতুকের দাবিতে নাদিয়াকে গলাটিপে হত্যা করে ঝুলিয়ে রেখেছে পুলিশ সদস্য স্বামী জাহিদ।

হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের পরিপত্ত গ্রামের জুলহাস তালুকদারের মেয়ে নাদিয়া ঈদ উপলক্ষে স্বামী জাহিদসহ বাবার বাড়িতে বেড়াতে আসে রাতে নাদিয়া ও জাহিদের মাঝে ঝগড়া হয়।

শনিবার সকালে বাবার বাড়ির নিজ বসত ঘরের ভেতর থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় নাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা।

পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত নাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহত নাদিয়ার বাবা জুলহাস তালুকদার বলেন আমার মেয়ে নাদিয়াকে আমার মেয়ে জামাই জাহিদ হত্যা করে ঝুলিয়ে রেখেছে আমি সঠিক তদন্ত করে এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার মামুন বলেন এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায় নাই,মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com