1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে দুই ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে"চোখ উপরে দিলেন উৎসুক জনতা" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

কালকিনিতে দুই ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে”চোখ উপরে দিলেন উৎসুক জনতা”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স-প্রতিদিনের ক্রাইম মাদারীপুরঃ-মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের মিয়ার হাট মৃধাকান্দী এলাকার এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় দুই ডাকাতকে আটক করে স্থানীয় উৎসব জনতা।এসময় এলাকাবাসী ডাকাতদের গণপিটুনি দিয়ে চোখ উঠিয়ে ফেলেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আহত ডাকাতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের হাতে আটক দুই ডাকাত হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে দাদন হাওলাদার (৪৫) ও একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০-১২ জন মুখোশ পড়া অস্ত্রধারী ডাকাত জড়ো হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করেন। পরে ওই বাড়ি থেকে পালিয়ে যাবার সময় ডাকাতরা। ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদার নামের দুইজনকে আটক করেন এলাকাবাসী।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায় তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com