1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক "কমিউনিটি মত বিনিময় সভা প্রদর্শনী অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়।

কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

শ্রাবন খান সজীব
নিজেস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের আলীপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে রোববার(১০ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ ঘটিকার সময় আলীপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে গ্রাম আদালতের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এসময় পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মো:নেয়ামুল আকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কণ ৩য় পর্যায় প্রকল্পের মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো:আলিউল হাসনাত খান।

মতবিনিময় সভায় সভা পরিচালনা করেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন (লিটন)।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: ফয়সাল তালুকদার, আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আতাউল রহমান, ৬ নং ওয়ার্ডের মেম্বার দাদন সরদারসহ অনেকেই।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রতিনিধিগণ, শিক্ষক,সমাজকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মীয় প্রতিনিধি,ব্যবসায়ী, কৃষক,গ্রাম পুলিশ,সহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভার সভাপতি বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে তাই এ ছোট ছোট বিরোধ যেন থানা বা আদালত মুখী না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে আবেদনকারী ও প্রতিবাদী ও সাধারণ জনগন ন্যায় বিচার পায়,সে ক্ষেত্রে অভিযোগের সমস্যা সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com