1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:৫৪|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

শ্রাবন খান সজীব
নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ সাব্বির হোসেন-(৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারী ) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিন কানাইপুর গ্রামের একটি পুকুর থেকে সাব্বিরসহ স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছেন।

খবর পেয়ে ওই এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব্বিরকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব্বির নামে একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com