1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কামারগাঁ ইউপিতে এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ দখল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:২২|
সংবাদ শিরোনামঃ
রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কামারগাঁ ইউপিতে এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ দখল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-তানোর, রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারীপুর মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান,মাদারীপুর গ্রামের কেফাজ মন্ডলের পুত্র বখাটে আপেল এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপ জবরদখল করে কৃষকেদর শোষণ করছে। এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপূর্বক টাকা আদায় করছেন। এসব কারণে এলাকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আওয়ামী লীগ ও সাংসদের বিরুদ্ধে সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৯২,মাদারীপুর মৌজায়, ২১১ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর মাদারীপুর গ্রামের মুকুলের স্ত্রী পারভিন। কিন্তু মাদারীপুর গ্রামের কেফাজ মন্ডলের পুত্র বখাটে আপেল এমপির নাম ভাঙিয়ে জোরপূর্বক গভীর নলকুপ দখলে নিয়েছে। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে। স্থানীয় সাংসদ ও দলের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে।

কৃষক ভবেন মাস্টার, জাকির ও বকুল বলেন, আপেল তাদের জমিতে সেচ দিচ্ছে না। মৌসুমী আলু চাষিদের কাছে জমি ভাড়া দেবার জন্য চাপ দিচ্ছেন আপেল।

ডিপ অপারেটর পারভীনের স্বামী মুকুল হোসেন বলেন, রাতারাতি আপলে দলবদ্ধ হয়ে ডিপে তালা মেরে ডিপ দখলে নেন। তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়না। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পায়নি।

ডিপ দখলকারী বখাটে আপেল বলেন, ক্ষমতা যার বর্তমানে ডিপ তার। আমার ক্ষমতা আছে বলেই তো ডিপ দখলে নিয়েছি। পারলে তারা ডিপে তালা মেরে ডিপ দখলে নিবে বলে দম্ভোক্তি দেখান। এবিষয়ে উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের ফোনে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com