1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এমপি আয়েন মনোনয়ন না পাওয়ায় সাবেক ছাত্রলীগ নেতার সড়কে সিজদা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

এমপি আয়েন মনোনয়ন না পাওয়ায় সাবেক ছাত্রলীগ নেতার সড়কে সিজদা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এ জন্য গতকাল বুধবার রাতে মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন রাজশাহীর মোহনপুরের সাবেক ছাত্রলীগ নেতা ও একটি বেসরকারি কলেজের শিক্ষক। তার নাম আহসান হাবিব ওরফে রনি।

আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকেই আহসান হাবিব ঢাকায় ছিলেন। বুধবার রাত ৯টায় তিনি মোহনপুরে ফেরেন। এরপর উপজেলা সদরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তিনি একটি সিজদা দেন। মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। এখন স্থানীয় একটি কলেজে শিক্ষকতা পেশায় আছেন।

সিজদা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন, ‘এমপি আয়েন উদ্দিন দশ বছর এমপি ছিলেন না, তিনি মানুষের ওপর একজন জুলুমকারী ছিলেন। আমি মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আয়েন উদ্দিন এমপি হয়েই আমার কমিটি ভেঙে দেন। শুধু তাই নয়, বিনা কারণে আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে থানায় আটকে রেখে নির্যাতন করান। তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি রুকুনুজ্জামান রিন্টুর হস্তক্ষেপে আমাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে বাধ্য হন। এরপর বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দিতেই থাকেন। বর্তমানে আমি একটি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেছি। তিনি বারবার আমাকে কলেজ থেকে সাসপেন্ড করার চেষ্টা করছেন। এবার মনোনয়ন পেয়ে এমপি হলে তিনি আমাকে সাসপেন্ড করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। আল্লাহর অশেষ কৃপায় এবং মোহনপুরবাসীর অভিশাপের কারণে এমপি আয়েন উদ্দিন এবার মনোনয়ন পাননি। এটা এলাকাবাসীর জন্য একটি আশীর্বাদ তাই আমি ঢাকা থেকে এসে বাস থেকে নেমেই মোহনপুর থানার মোড়ে রাস্তায় মাটিতে সিজদা করে আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করেছি। এছাড়াও এমপি আয়েন উদ্দিন রাজাকার পরিবারের সন্তান। তিনি মনোনয়ন মনোনয়ন না পাওয়ায় পবা মোহনপুরবাসী কলঙ্কমুক্ত হলো।

এমপি আয়েন উদ্দিন এখন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৪ সাল থেকে পর পর দুইবার নৌকার টিকিটে তিনি এমপি নির্বাচিত হন। এবার এ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তবে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com