1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এনসিপির কমিটিতে যদি আওয়ামীলীগের প্রেতাত্মাদের দেখি সেই প্রেতাত্মাকে কিন্তু ছাড় দেবো না "খোকন তালুকদার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক

এনসিপির কমিটিতে যদি আওয়ামীলীগের প্রেতাত্মাদের দেখি সেই প্রেতাত্মাকে কিন্তু ছাড় দেবো না “খোকন তালুকদার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন আপনারা যারা নতুন দল করেছেন এনসিপি নামে তাদের কাছে অনুরোধ আপনাদের কোন কমিটিতে যদি জেলা থানা লেবেলে কোন আওয়ামী লীগের প্রেতাত্মাদের আমরা দেখি সেই প্রেতাত্মাকে আমরা কিন্তু ছাড় দেবো না।

আপনাদের বলে দিচ্ছি কমিটি করার আগে ঠিকভাবে কমিটি দিবেন।

আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দিবেন আর তারা এসে সাধারণ মানুষদের হুমকি ধমকি দিবে সেটা কিন্তু সাধারণ মানুষ মানবে না আমরাও মানবো না। শনিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বাংলা বাজার বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন আমাদের নেতাকর্মী যারা আছেন আপনারা সমাজের বান্ধব হিসেবে সমাজের সেবক হিসেবে ভালো মানুষ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আপনারা সমাজের প্রত্যেকটি মানুষের পাশে থাকবেন আপনাদের প্রতি আমি এই প্রত্যাশা করি।

এসময় ঝাউদী ইউনিয়ন বিএনপি নেতা আঃ মালেক আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া,সদস্য সচিব জাহান্দার আলী জাহান,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হোসেন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা,জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com