1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এদেশের জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে- হাবিবুন নাহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৫৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

এদেশের জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে- হাবিবুন নাহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ পাঁচ বছর ঘুরে আবার এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন-রাত প্রার্থীরা দাঁড়িয়ে বেড়াচ্ছে তাদের সংসদীয় আসনে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে চাচ্ছেন ভোট। সারাদেশের মতো জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনেও জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার(নৌকা), জাতীয় পার্টির মনিরুজ্জামান মনির (লাঙল), জাসদের শেখ নুরুজ্জামান মাছুম(মশাল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম’র সুব্রত মন্ডল (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী(ডাব), তৃণমূল বিএনপির মিস্টার ম্যানুয়েল সরকার(সোনালী আঁশ) এবং স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করেছে, তা সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা উন্নয়ন তো দূরের কথা দেশের সম্পদ বিদেশে পাচার করছে এবং নিজেদের পকেটে ঢুকিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। এখন বিরোধী দলের নেতারা এই উন্নয়ন সহ্য করতে পারছে না। এখন তারা দেশের উন্নয়ন স্তব্ধ করে দিতে দিনরাত বিদেশীদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। বাগেরহাট-৩ আসনে তাদের সময়ে মাত্র একটি ইটের রাস্তা ছিল। এখন শত শত পাঁকা রাস্তা শেখ হাসিনা করে দিয়েছে। কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির নির্মান করে দিয়েছে। এদেশের জনগণ বিরোধীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশের জনগণ আবারও সারাদেশে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কালেখারবেড় দীঘির পাড় এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল রঞ্জণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, বাংলাদেশ আওয়ামী লীগ আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান (ওবায়েদ), উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, সুলতানা পারভীন ময়না, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেখ আব্দুস সবুর, যুবলীগ নেতা শেখ সবুজসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দুই হাজারেরও বেশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com