1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
একসঙ্গে দুই ছেলেকে হেলিকপ্টার করে বিয়ে দিয়ে শখ পূরণ করলেন প্রবাসী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৩২|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

একসঙ্গে দুই ছেলেকে হেলিকপ্টার করে বিয়ে দিয়ে শখ পূরণ করলেন প্রবাসী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধিঃ

রকিবুজ্জামান 

প্রবাদ আছে শখের তোলা নাকি ৮০ টাকা ! এই কথা বাস্তবে রূপ দিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারের চর গ্রামের কুয়েত প্রবাসী মোঃ লিটন সরদার। লিটন এবং তার স্ত্রীর ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে একদিনে বিয়ে দিয়েছেন দুই ছেলেকে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় হেলিকপ্টারে নিয়ে বিয়ে করতে যান লিটন সরদারের বড় ছেলে ও মেঝ ছেলে আবদুল্লাহ্। কনেদের একজনের বাড়ি একই গ্রামে এবং আরেক জনের বাড়ি পার্শ্ববর্তী বাশগাড়ি ইউনিয়নের কানুরগাও গ্রামে। এসময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শিশু,বৃদ্ধ সহ শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোঃ লিটন সরদার দীর্ঘ ৩২ বছর যাবৎ কুয়েত প্রবাসী। তার বড় ছেলে মোঃ রায়হান স্টাম্পফোর্ট ইউনিভার্সিটিতে ও মেঝ ছেলে এম.আই আবদুল্লাহ মাদারীপুর সরকারী কলেজে পড়াশুনা করে।অপরদিকে বড় ছেলের নববধূ কালাইসরদারের চর গ্রামের জসিম হাওলাদারের মেয়ে মহুয়া আক্তার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে এবং মেজ ছেলের নববধূ বাশগাড়ি ইউনিয়নের কানুরগাও গ্রামের হারুন অর রশীদ হাওলাদারের মেয়ে ইসরাত রশীদ মিম মাদারীপুর সরকারি কলেজে অনার্স ১ম বর্ষে পড়ালেখা করে।
মূলত বাবা মায়ের স্বপ্ন পূরণ করতেই তাদের হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যােগ বলে জানান দুইভাই।এতে তারাও খুব আনন্দিত।

এদিকে অত্র গ্রামে হেলিকপ্টারে করে বিয়ে এটাই প্রথম হওয়ায় আশেপাশের বিভিন্ন এলাকা হতে লোকজন ভীর করে হেলিকপ্টার দেখতে।কাছ থেকে হেলিকপ্টারে এমন বিয়ে দেখতে পেয়ে খুশি এলাকাবাসী।

কুয়েত প্রবাসী লিটন সরদার ও তার স্ত্রী জানান, তাদের তিন ছেলের মাঝে দুইজন কাছাকাছি বয়সের হওয়ায় তাদের দীর্ঘদিনের শখ ছিল ছেলেরা বড় হলে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন।অবশেষে নিজেদের শখ পূরণ করতে পেরে তারা খুবই আনন্দিত।

আর মেয়েদের পরিবারও জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় ভীষণ গর্বিত।মেয়েকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিতে এসেছে এতে তাদেরও আনন্দের সীমা নেই।

দিনদিন মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে।এক সময় পালকি করে গ্রাম অঞ্চলগুলোতে বিয়ে করা হলেও যুগের সাথে তাল মিলিয়ে এখন সেখানে হেলিকপ্টারে করেও বিয়ে হয়।অদূর ভবিষ্যতে হয়তো প্রতিটি পরিবারই চাইবে এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করতে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com