1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

উজিরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার শহীদুল গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার মো: শহিদুল ইসলাম মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

১০ এপ্রিল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গত ৯ এপ্রিল মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামি শহিদুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের তাহের আলী মোল্লার ছেলে।

উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার জানান, অভিযুক্ত শহিদুল মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘ দিন ধরে বরিশাল, ঢাকা-আরিচা মহাসড়কে দেশী-বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে উজিরপুর মডেল থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন। ওই সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে, বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ শেষে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ জানায়, অস্ত্র মামলায় গ্রেফতার এড়াতে শহিদুল ইসলাম পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১০ এপ্রিল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com