1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেস্টা,২৪ টি মামলা দিয়ে হয়রানি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

উজিরপুরে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেস্টা,২৪ টি মামলা দিয়ে হয়রানি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের মিশনে নেমেছে একদল ভূমিদস্যু। শুধু তাই নয় ওই পরিবারের বিরুদ্ধে ধর্ষন,চাঁদাবাজি ও মারামারি সহ ২৪ টি মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।

আর এর মুলহোতা হিসেবে বরিশাল জজ কোর্টের আইনজীবী সহকারী ও উজিরপুর মডেল থানার সামনে মহুরী হিসেবে পরিচয় দানকারী হস্তিশুন্ড গ্রামের আমির হোসেন আকন (৪৫)। তার বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারনার অভিযোগ। আমির হোসেন বিভিন্ন লোক সাজিয়ে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দিয়ে অনেক পরিবারকে পথে বসিয়েছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে যানা যায়, বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের মৃত বিলাস হালদারের ছেলে হিরালাল হালদার ও মতিলাল হালদার কয়েকশত বছরের পত্রিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত ৬৭ নং ধামসর মৌজার ৬৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছে।

কিছু দিন যাবত বরাকোঠা ইউনিয়নের রেপতি বেপারী তার নানার ওয়ারিশ দাবী করে একই গ্রামের আজিজুল রাড়ীর স্ত্রী রোজীনা বেগম মাদার্সী গ্রামের মৃত সেকান্দার হাওদারের ছেলে সোলায়মান হাওলাদার ও ধামসর গ্রামের জলিল খলিফা মিলে জোর পুর্বক ওই জমি দখলের পায়তারা চালায়। এ সকল কাজের বিরুদ্ধে কেহ কথা বলতে গেলেই রোজিনা বেগম কে বাদী সাজিয়ে আমির আকন উজিরপুর থানা ও আদালতে ধর্ষন সহ ২৪ টি অভিযোগ ও মামলা দায়ের করে।

এ কারনে ওই অসহায় পরিবার টি স্থানীয়দের সহযোগিতায় ১২ ডিসেম্বর সকাল ১০ টায় তাদের জমির পাশে দাড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন হাওলাদার, নির্যাতনের শিকার হিরারালের স্ত্রী অর্পনা রানী, মতিলালের স্ত্রী ডালিয়া স্থানীয় মাদার্শী গ্রামের সবুজ হাওলাদার, মন্টু হাওলাদার, সেলিম হাওলাদার, আরিফ হাওলাদার, মন্টু সহ অর্ধশতাধিক স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।বক্তারা বলেন মহুরি আমির আকন রোজিনা নামক এক নারীকে ব্যবহার করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং জমি দখলের পায়তারা চালায়।

স্থানীয়সুত্রে আরো জানা যায় রোজিনা বেগমের স্বামী আজিজুল রাড়ী উজিরপুর মডেল থানায় বাদী হয়ে আমির আকন ও রোজীনা বেগমের বিরুদ্ধে জিবনের নিরাপত্তা ও সঠিক বিচারের জন্য অভিযোগ দায়ের করেন। আমির তার স্ত্রীকে পটিয়ে বিবাহ করে এবং সংসারকে বিচ্ছিন্ন করে দেয় এবং তার স্ত্রীকে দিয়ে ও স্বামী আজিজুলের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে জানি। বিষয়টি নিয়ে বহুবার সমাধানের চেষ্টা করেও সমাধান হয়নি।তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com