1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা

উজিরপুরে সশস্ত্র বাহিনী দিবস ও ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,নিজস্ব প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ২১নভেম্বর সকাল ১১টার সময় সশস্ত্র বাহিনী দিবস ও মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা ইচলাদী বাসস্ট্যান্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি ল্যাঃ কর্পোরাল, মোঃ জসিম উদ্দিন বেপারী ( অবঃ) এর সভাপতিত্বের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আয়নাল হক ( অবঃ), বীর মুক্তিযোদ্ধা ল্যাঃ কর্পোরাল (অবঃ) মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আঃরব ফকির।এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান খোকন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর এম, এ জলিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কমান্ডার থাকাকালীন তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে যে সকল সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন ও ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম,এ জলিল সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং অবসরপ্রাপ্ত জীবিত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউসুফ শিকদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com