1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে অবশেষে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন সহধর্মিণী। ভালোবাসা ও আত্মত্যাগের এই ঘটনায় আবেগাপ্লুত স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

তিনি হলেন বাবু সুদাম চন্দ্র পাল—টরকী বন্দর রাধাগোবিন্দ মন্দির পূজা উদযাপন কমিটি-২০২৬-এর সহ-সভাপতি, নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন সুদাম চন্দ্র পাল। চিকিৎসার একপর্যায়ে তাঁর একটি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। স্বামীর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তাঁর সহধর্মিণী মন্দিরা রানী পাল। তিনি স্বামীকে একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

কিডনি প্রতিস্থাপনের চিকিৎসার উদ্দেশ্যে আজ রবিবার সকাল ৮টায় ভারতের দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন সুদাম চন্দ্র পাল ও তাঁর সহধর্মিণী মন্দিরা রানী পাল।

স্বামী-স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আবেগের সৃষ্টি হয়েছে। তাঁদের প্রিয় সুদাম স্যার ও মন্দিরা বৌদির সুস্থতার জন্য সবাই প্রার্থনা ও আশীর্বাদ কামনা করছেন।

স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—চিকিৎসা শেষে সুদাম চন্দ্র পাল ও মন্দিরা রানী পাল দুজনেই সুস্থ হয়ে আবারও আপনজন ও সহকর্মীদের মাঝে ফিরে আসবেন। তাঁদের এই কঠিন সময়ে সবার দোয়া, প্রার্থনা ও আশীর্বাদই এখন পরিবারের সবচেয়ে বড় প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com